TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন (2026)


TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)

এখনকার দিনে আধার কার্ড আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। সিম কার্ড তোলার কাছ থেকে শুরু করে ব্যাঙ্কিং- সব জায়গাতে আধার কার্ড এর নম্বর লাগে।  কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই আপনার আধার কার্ড এর নম্বর ব্যবহার করে অন্য কোনো ব্যাক্তি সিম কার্ড তুলে ব্যবহার করছে কিনা?

যদি আপনার আইডি দিয়ে কেউ কোনো সিম কার্ড তুলে সেই নম্বর দিয়ে কোনো সাইবার ক্রাইম বা বেআইনি কাজ করে তবে কিন্তু আপনি খুব বরো জটিল আইনি  সমস্যাই পড়তে পারেন।  এই সমস্যার সমাধানের জন্য ভারত সরকার এর টেলিকম বিভাগ (Dot) একটি দারুন অফিসিয়াল পোর্টাল চালু করেছে  - যার নাম হলো TAFCOP (Telecom Analytics for  Fraud management and Consumer Protection).

এই পোর্টাল এর মাধ্যমে আপনি মাত্র ২ মিনিটে ঘরে বসে চেক করতে পারবেন আপনার আধার কাৰ্ড এর নম্বর দিয়ে মোট কয়টি মোবাইল নম্বর রেজিস্টার রয়েছে এবং এই প্রসেস এপলাই করে কোনো অচেনা নম্বর থাকলে সেই নম্বর সঙ্গে সঙ্গে বন্ধ করার জন্য অনলাইন রিপোর্ট করতে পারবেন 


কেন এই ভেরিফিকেশন করা জরুরি ?

  • আইনি ঝামেলা থেকে মুক্তি: আপনার ডকুমেন্টে ব্যবহার করে  তোলা সিম দিয়ে কোনো সাইবার অপরাধ হলে দায় পুরোপুরি  আপনার ওপর আসতে পারে।


  • সিম লিমিট চেক: নিয়ম অনুযায়ী একজন ভারতীয় নাগরিকের নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড থাকতে পারে (জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব রাজ্যগুলোর ক্ষেত্রে ৬টি)।


  • ফেক ও আনঅথরাইজড নম্বর বন্ধ: পুরনো বা হারিয়ে যাওয়া সিম যা আপনি কোনোদিন  আর ব্যবহার করেন না, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়।

মোবাইল ফোন দিয়ে সিম কার্ড চেক করার জন্য কী কী প্রয়োজন?

  1. আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা যেকোনো একটি সচল মোবাইল নম্বর।
  2. OTP পাওয়ার জন্য ওই নম্বরে নেটওয়ার্ক এবং এসএমএস সুবিধা থাকতে হবে।

TAFCOP পোর্টাল দিয়ে চেক করার স্টেপ-বাই-স্টেপ খুব সহজ পদ্ধতি

  1. ফার্স্ট  অফিসিয়াল পোর্টালে যান:



প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো একটি  ব্রাউজারে গিয়ে কেন্দ্রীয় সরকারের Sanchar Saathi পোর্টাল বা সরাসরি TAFCOP Portal ([https://tafcop.sancharsaathi.gov.in/](https://tafcop.sancharsaathi.gov.in/)) ওপেন করুন তারপরে।
  • Know Mobile Connection In Your Name - এই অপসন টিতে ক্লিক করুন 


TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)


  • মোবাইল নম্বর ও ক্যাপচা দিন


TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)



পোর্টালে হোম পেজে "Enter your Mobile Number" বক্সে আপনার বর্তমান চালু মোবাইল নম্বরটি লিখুন তারপরে । এরপর নিচে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে "Validate Captcha" বাটনে ক্লিক করে দিন ।
  • এরপরে OTP সাবমিট করুন:
  • আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে "Login" বাটনে ক্লিক করে দিন ।

TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)


  • নম্বরের তালিকা চেক করুন


TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)



লগইন করার সাথে সাথেই আপনার স্ক্রিনে যত নাম্বারে ছিল  সেই সমস্ত মোবাইল নম্বরের তালিকা চলে আসবে, যা আপনার আধার কার্ড এর নম্বর দিয়ে ইস্যু করা হয়েছে। নিরাপত্তার জন্য নম্বরের প্রথম ২টি  মাঝখানে ২টি  এবং শেষ  ২টি ডিজিট দেখা যাবে।
  • অচেনা নম্বর গুলো দেখতে পেলে সেগুলো  রিপোর্ট ও ব্লক করার নিয়ম:
         তালিকার প্রতিটি নম্বরের পাশে ৩টি অপশন দেখতে পাবেন:

TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)




  • Not My Number: যদি নম্বরটি আপনার না হয় বা আপনি কখনও না নিয়ে থাকেন, তবে এটি বেছে নিন।
  • Not Required: যদি নম্বরটি একসময় আপনার ছিল কিন্তু এখন আর ওই নম্বর আর  ব্যবহার করেন না এবং সেই নম্বরটি পার্মানেন্টলি বন্ধ করতে চান, তবে এটি সিলেক্ট করুন।
  • Required: যে নম্বরগুলো আপনার নিজের এবং বর্তমানে ব্যবহার করছেন, সেগুলোর জন্য এটি সিলেক্ট থাকবে (কোনো অ্যাকশন নিতে হবে না)।
  • এরপরে রিপোর্ট জমা দিন:

TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)


অচেনা নম্বরের পাশের বক্সে টিক দিয়ে নিচে থাকা "Report" বাটনে ক্লিক করুন। রিপোর্ট সাবমিট হওয়ার পরে  স্ক্রিনে একটি Ticket Reference Number দেখতে পেয়ে যাবেন। ওই নম্বরটি তুলে রাখুন অথবা  স্ক্রিনশট করে রেখে দিন , যাতে পরবর্তীতে স্ট্যাটাস চেক  করতে পারেন।



TAFCOP Portal: আপনার নামে কয়টি সিম কার্ড  চালু আছে মোবাইল দিয়ে চেক করুন ও বন্ধের নিয়ম জেনেনিন  (2026)


গুরুত্বপূর্ণ কিছু টিপস ও সতর্কতা

  • সরকারি নিয়ম অনুযায়ী টেলিকম কোম্পানিগুলো আপনার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট নম্বরটির গ্রাহককে রি-ভেরিফিকেশনের জন্য নোটিস পাঠাবে। সঠিক প্রমাণ না দেখাতে পারলে নম্বরটি পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে।
  • TAFCOP একটি সম্পূর্ণ ফ্রি সরকারি সেবা। এর জন্য কোনো সার্ভিস চার্জ লাগে না।
  • নিজের সাইবার সুরক্ষার স্বার্থে প্রতি ২-৩ মাস অন্তর একবার এই পোর্টালে লগইন করে লিস্ট চেক করে নেওয়া ভালো



এই পোস্ট গুলো আপনার কাজে লাগতে পারে :




Post a Comment

0 Comments